শীত ঋতু চলছে এখন। এ সময় ঠান্ডা আবহাওয়া কম-বেশি সবার গায়েই লেগে থাকে। কিন্তু সমস্যা হলো, ঠান্ডা আবহাওয়ায় শীতের তীব্রতা বেড়ে যায়। এছাড়া জ্বর ও সর্দির সমস্যা তো রয়েছেই। এতেই যত বিপত্তি। যা থেকে শুরু হয় হাঁচি-কাশি। ঠান্ডা থেকে স্বাভাবিকভাবে হাত-পা ব্যথা, মাথাব্যথা, শুষ্ক ত্বকের সমস্যা তো থাকেই।
শীতে এসব সমস্যা সাধারণ হলেও হাঁচির সমস্যা নিয়ে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। হঠাৎ করেই যেকোনো মুহূর্তে হাঁচি চলে আসা বিরক্তিকর। এ থেকে রক্ষা পেতে নানা উপায়ও অবশ্য অবলম্বন করা হয়। এ ব্যাপারে ভারতীয় কার্ডিওলজিস্ট ডা. অলোক চোপড়া পাঁচটি সুপারফুডের কথা জানিয়েছেন।
সরিষা শাক:
শীতের সময় অনেক এলাকাতেই সরিষার শাক খাওয়ার প্রচলন দেখা যায়। এই শাক থেকে ভিটামিন এ, সি ও কে’র মতো উপাদান পাওয়া যায়। আবার এতে ফাইবার রয়েছে। যা হজমের সমস্যা দূর করে। পাশাপাশি হার্টের স্বাস্থ্য উন্নত করে থাকে।
কাঁচা হলুদ:
প্রতিটি রান্নাতেই হলুদ গুঁড়া ব্যবহার করা হয়। শীতে সুস্থ থাকার জন্য কাঁচা হলুদ খাওয়া উচিত। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকে। যা শরীরের সংক্রমণ প্রতিরোধ করে এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। শীতে একাধিক রোগের ঝুঁকি প্রতিরোধ করার জন্য প্রতিদিন সকালে এক টুকরো করে কাঁচা হলুদ খেতে পারেন।
খেজুর:
শীতে শরীর গরম রাখার জন্য নিয়মিত খেজুর খেতে পারেন। এই ড্রাই ফ্রুটস শরীরে শক্তি সরবরাহ করে। এতে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ফলে নিয়মিত খেজুর খাওয়ার ফলে শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে উপকার মিলে। আবার বাতের ব্যথা-যন্ত্রণাও কমায়। শীতের সময় প্রতিদিন যদি সকালে ২-৩টি করে খেজুর খাওয়া যায়, তাহলে দুর্দান্ত উপকার পাওয়া যায়।
আমলকি:
বছরজুড়ে সুস্থ থাকার জন্য শীত মৌসুমে আমলকি খেতে পারেন। প্রতিদিন আমলকি খাওয়া হলে শরীরে ভিটামিন সি’র ঘাটতি পূরণ করা সম্ভব হয়। ভিটামিন সি শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আবার সর্দি-কাশির মতো সমস্যা থাকলে তা থেকেও পরিত্রাণ মেলে।
তিল:
তিলে থার্মোজেনিক উপাদান রয়েছে, যা তীব্র শীতেও শরীরকে গরম রাখতে সহায়তা করে। এতে থাকা ক্যালশিয়াম হাড়ের স্বাস্থ্য মজবুত করে। হাড়ে বা জয়েন্টের ব্যথা-যন্ত্রণা থেকেও মুক্তি দেয়। এ জন্য বিভিন্ন খাবারে তিল দানা ছড়িয়ে বা তিলের লাড্ডু বানিয়ে নিয়মিত খেতে পারেন।

0 মন্তব্যসমূহ