বিশ্বকাপ প্রস্তুতি শুরু, লিওনেল মেসির নেতৃত্বে দল ঘোষণা
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল, নেতৃত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি। চলতি মাসের শেষে প্রীতি ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এ উপলক্ষে ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
যদিও মেসির আগামী বিশ্বকাপে খেলা নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলা হয়নি, তবুও প্রস্তুতি ম্যাচে তিনিই নেতৃত্ব দেবেন দলকে। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
স্কালোনির ঘোষিত দলে জায়গা পেয়েছেন রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা। পাশাপাশি নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন তমাস পালাসিওস ও গাব্রিয়েল রোহাস।
তবে চোটের কারণে দলে নেই জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজ। ৩৮ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা মেসিকে ঘিরেই আর্জেন্টিনার সমর্থকদের বিশ্বকাপ স্বপ্ন নতুন করে জেগে উঠেছে। কোচ স্কালোনিও তার ওপর পূর্ণ আস্থা রেখেই দল সাজাচ্ছেন।
