ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে?


 



হরমুজ প্রণালীর নিরাপত্তা জোরদার করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে ফ্রান্স বলেছে, তারা মধ্যপ্রাচ্যে নতুন করে কোনো যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের খবর সঠিক নয় এবং বিষয়টি নিয়ে যে তথ্য ছড়িয়েছে তা ভিত্তিহীন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে ফরাসি নৌবাহিনীর ১০টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতির খবরটি সত্য নয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ফ্রান্সের নৌবাহিনীর রণতরিগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর এলাকাতেই অবস্থান করছে এবং সেখানে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তারা এখনো প্রতিরক্ষামূলক ও সুরক্ষামূলক অবস্থানেই রয়েছে এবং চলমান সংঘাতে সরাসরি অংশ নেওয়ার পরিকল্পনা নেই।

অন্যদিকে ইরানের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পরিচালনায় ব্যবহৃত ইন্টারসেপ্টর দ্রুত কমে আসছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। এছাড়া কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান তাদের ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশন ব্যবহার করছে, যা প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়াতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url