হাদি হত্যার ২ আসামি গ্রেফতার, দ্যা ডিসেন্টর চাঞ্চল্যকর প্রতিবেদন


 





হাদি হত্যার মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের এআই ছবি বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট। সোমবার (৯ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী গাড়িচালক আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করার খবর প্রকাশিত হলে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। কিছু সংবাদমাধ্যম ছবিটিকে সত্য ধরে নিয়ে প্রথম পাতায় প্রকাশ করেছে। তবে যাচাইয়ে দেখা গেছে, ছবিটি আসল নয়, এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে।


দ্য ডিসেন্ট জানায়, ছবিটি যাচাই করতে জেমিনির সিন্থ-আইডি ব্যবহার করা হলে দেখা গেছে এটি গুগলের এআই দিয়ে তৈরি বা সম্পাদিত। এছাড়া হাইভ মডারেশনেও ছবিটি প্রায় শতভাগ এআই-তৈরি শনাক্ত হয়েছে।


এআই ছবি ছাপা পত্রিকার মধ্যে রয়েছে সমকাল, ডেইলি সান, যুগান্তর, আমার দেশ, এশিয়ান এইজ এবং জনকণ্ঠ। শিরোনামগুলো যেমন ছিল—‘হাদি হত্যার আসামি ভারতে গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায়’, ‘Prime suspect Faisal, aide arrested in West Bengal’, ‘ভারতেই গ্রেফতার শুটার ফয়সাল’, ‘হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর ভারতে গ্রেপ্তার’, ‘Hadi murder suspects Faisal and Alamgir nabbed’, এবং ‘হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার ১৪ দিনের রিমান্ডে’। তবে কোনো পত্রিকাই ছবিটি এআই তৈরি বলে উল্লেখ করেনি, যদিও জনকণ্ঠ ও যুগান্তর ছবিটি ‘সংগৃহীত’ হিসেবে প্রকাশ করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url