আরও কমলো স্বর্ণ-রুপার দাম, কত টাকায় বিক্রি হচ্ছে আজ?


 



দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

শনিবার সকালে প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে রুপার দামও কমেছে, যা ভরিতে প্রায় ২৯২ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, দেশে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

এর আগে গত ১৩ মার্চও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও তখন কমানো হয়েছিল, যা সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছিল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url