সাকিবকে টপকে নাসুমের রেকর্ড


 




নোয়াখালী ওয়ারিয়র্সকে বড় ব্যবধানে হারিয়ে টানা দুই ম্যাচ পর জয়ের মুখ দেখেছে সিলেট টাইটানস। এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। দুর্দান্ত বোলিংয়ে নোয়াখালীর ব্যাটিং লাইনআপ একাই ভেঙে দেন তিনি এবং গড়েন নতুন এক রেকর্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানসের হয়ে ৪ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন নাসুম। বিপিএলের ইতিহাসে স্পিনারদের মধ্যে এটি সেরা বোলিং ফিগার, যার মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে।

এর আগে স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন সাকিব। ২০১৭ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩.৫ ওভারে ১৬ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তবে সে ম্যাচে দুর্দান্ত বোলিং করেও দলকে জেতাতে পারেননি সাকিব, ৩ রানে হেরেছিল ঢাকা।



এদিকে বিপিএলের ইতিহাসে সামগ্রিকভাবে সেরা বোলিং ফিগারের রেকর্ড এখনো পেসার তাসকিন আহমেদের দখলে। গত আসরে রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে মাত্র ১৯ রান খরচ করে এক ম্যাচে ৭টি উইকেট নেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে আছেন মোহাম্মদ আমির, যিনি ১৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url