মৃত্যুর আগে মুসলিম বিশ্বকে যে সতর্কবার্তা দিলেন লারিজানি


 


ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি মৃত্যুর আগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে গিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরান কোনোভাবেই পিছু হটবে না। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এক বার্তায় লারিজানি অভিযোগ করেন, কয়েকটি দেশ ছাড়া অধিকাংশ মুসলিম রাষ্ট্র ইরানের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের সময় পাশে দাঁড়ায়নি।

ধর্মীয় দায়িত্বের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, যদি ‘হে মুসলিমরা’ বলে আহ্বান জানানো হয় আর কেউ সাড়া না দেয়, তবে তাদের মুসলিম পরিচয় কতটা অর্থবহ? আঞ্চলিক সংঘাত নিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই এবং প্রত্যেক দেশকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।

তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চায় না। বরং মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠিত হলে তা সব রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা ও উন্নয়নের জন্য সহায়ক হবে বলে তিনি মত দেন।

উল্লেখ্য, পরে ইসরাইলি হামলায় লারিজানি নিহত হয়েছেন বলে ইরান নিশ্চিত করে। এক বিবৃতিতে বলা হয়, ইসলামি বিপ্লব ও দেশের আদর্শ রক্ষায় আজীবন সংগ্রামের পর তিনি শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url