লারিজানি হত্যার প্রতিশোধ নেবে ইরান: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে হুঁশিয়ারি




ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির নিহত হওয়ার পর দেশজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তেহরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এই হত্যাকাণ্ডের জবাব “চূড়ান্তভাবে” দেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইরানের সেনাপ্রধান আমির হাতামি এক বিবৃতিতে বলেছেন, উপযুক্ত সময় ও স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে এমন প্রতিক্রিয়া জানানো হবে, যা হবে সিদ্ধান্তমূলক এবং অনুতাপ সৃষ্টিকারী।

তিনি আরও বলেন, লারিজানিসহ নিহত অন্যান্য ব্যক্তিদের রক্ত বৃথা যাবে না এবং তাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইতোমধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে এএফপি জানিয়েছে।

এর আগে ইসরাইল জানায়, তাদের অভিযানে লারিজানি নিহত হয়েছেন এবং ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান অব্যাহত থাকবে। চলমান সংঘাতে ইতোমধ্যেই দেশটির বহু গুরুত্বপূর্ণ নেতা প্রাণ হারিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি প্রথম দফার হামলার পর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণা আসে। এছাড়া নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ, আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর এবং সেনাবাহিনীর প্রধান আবদুল রাহিম মুসাভিও নিহত হয়েছেন বলে জানা গেছে।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url