নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই সত্যিকারের ক্ষমতায়ন সম্ভব : নূরুন্নিসা সিদ্দীকা


 




International Women's Day উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন Nurunnisa Siddika। তিনি বলেন, ৮ মার্চ উদযাপিত আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা এবং মানবিক সম্মান প্রতিষ্ঠার অঙ্গীকারকে নতুন করে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ দিন।



শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় Bangladesh Jamaat-e-Islami-এর মহিলা বিভাগের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা উল্লেখ করেন, সমাজ ও সভ্যতার অগ্রগতিতে নারীর অবদান অপরিসীম। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে নারীর শ্রম, ত্যাগ ও নিষ্ঠা উন্নয়নের পথকে এগিয়ে নিয়েছে।



তিনি বলেন, এবারের নারী দিবসের প্রতিপাদ্য “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে এটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কার্যকরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।



তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা ও নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় সমাজে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে ঘর ও বাইরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।



নূরুন্নিসা সিদ্দীকা আরও বলেন, ইসলাম নারীদের যথাযথ সম্মান ও অধিকার দিয়েছে। সেই মূল্যবোধ অনুসরণ করে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে দায়িত্বশীলদের সচেতন ভূমিকা পালন করলে নারীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url